West Bengal News Lockdown - 2020 coronavirus lockdown in India - Bishaymukhy News

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 4, 2020

West Bengal News Lockdown - 2020 coronavirus lockdown in India

গ্রিন জোনে সোমবার থেকে লকডাউন শিথিল, সিদ্ধান্ত নবান্নের




রাজ্যের যে-সব জেলা থেকে সম্প্রতি করোনা-সংক্রমণের কোনও খবর নেই, সেই সব গ্রিন জ়োনে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিল নবান্ন।

বুধবার কয়েক জন মন্ত্রী ও আমলাকে নিয়ে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুধু করোনা নিয়ে থাকলে তো চলবে না! সোমবার থেকে কিছু কিছু সিদ্ধান্ত কার্যকর করব।

খুব জরুরি, যেগুলি মানুষের প্রয়োজন রয়েছে, তেমন গতিবিধি চালু করা হচ্ছে। সে দিন থেকে গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত রাজ্যের আটটি জেলায় অত্যাবশ্যক নয় এমন পণ্যের দোকান খোলার ছাড়পত্র দিতে চলেছে রাজ্য।

জেলার মধ্যে বাস চলাচলের  অনুমতিও দেওয়া হবে। তবে সব ক্ষেত্রেই পারস্পরিক দূরত্ব বজায় রাখার বিধি মেনে চলতে হবে। বাসে একসঙ্গে ২০ জনের বেশি যাত্রা করতে পারবেন না।

গ্রিন জোনে কী কী খুলবে সোমবার থেকে, জেনে নিন


গ্রিন জোনে পাড়ার ছোট দোকানকে ব্যবসায় ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার থেকে এই নিয়ম চালু হতে চলেছে। তবে রেড জোনে যে জেলাগুলো রয়েছে, সেখানে এই নিয়ম কার্যকর হবে না। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর রেড জোনে রয়েছে। রাজ্যের তরফে এই জেলাগুলির বেশ কিছু জায়গাকে ‘কনটেন্টমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রেড জোনে কী ভাবে নিয়ম কার্যকর হবে, সচিব পর্যায়ে বৈঠক এবং পুলিশ-প্রশাসনের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

গ্রিন জোনের জেলাগুলোতে বাস চলবে বলেও এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেইবাস কোনও ভাবেই জেলার বাইরে যেতে পারবে না। পরিবহণ দফতরের অনুমোদন আছে যে সমস্ত বাসমালিকের, তাঁরা ওই সব জেলায় বাস চালাতে পারবেন। তবে ওই বাসে ২০ জনের বেশি উঠতে পারবেন না। সে ক্ষেত্রে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, গ্রিন জোনেও সেলুন এখনই খুলছে না। মু্খ্যমন্ত্রী এ দিন বলেন, “কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে গ্রিন জোনে থাকা জেলাগুলিতে। পাড়ার ছোট দোকানগুলি খোলা যাবে। তবে মার্কেট কমপ্লেক্স অথবা ফুটপাতের দোকান খোলা যাবে না। গ্রিন জোনে পরিস্থিতি খারাপ হলে, সিদ্ধান্ত বদল হতে পারে যে কোনও সময়ে।

তবে রেড এবং অরেঞ্জ জোন নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরবর্তীতে এ সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হবে। তিনি বলেন - কলকাতার ক্ষেত্রে হোম ট্যাক্সি চালু করা হবে। তবে, পুলিশ সেটা বুঝেশুনে ব্যবস্থা নেবে। কনটেন্টমেন্ট জোনে টোটাল লকডাউন থাকবে। সেখানে যে ভাবে কাজ হচ্ছে, সে ভাবেই চলবে।

প্রশাসন জানিয়েছে, কোন এলাকায় কী ধরনের দোকান খুলবে, কোন দোকান খুললে বেশি ভিড় হবে না, কোনটা একেবারে অপ্রয়োজনীয়— এ সব খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার সংশ্লিষ্ট অনুমতি দেবেন। গ্রিন জ়োনে বাস চলাচলের বিষয়টিও খতিয়ে দেখবে পরিবহণ দফতর, জেলার পুলিশ সুপার এবং জেলাশাসক।

করোনা-সংক্রমণের তীব্রতা অনুযায়ী রাজ্যকে রেড, অরেঞ্জ এবং গ্রিন জ়োনে ভাগ করেছে রাজ্য সরকার। রাজ্য আগেই জানিয়েছিল, রেড জ়োন বা তার ভিতরে থাকা কন্টেনমেন্ট এলাকায় কোনও নিয়ন্ত্রণ শিথিল করা হচ্ছে না। অরেঞ্জ বা গ্রিন জ়োনে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ শিথিল করা হলেও সেখান থেকে করোনা-আক্রান্তের খবর পেলে ফের সংশ্লিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এই প্রক্রিয়া ও পরিকল্পনা ২১ মে পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

এ দিন তিনি বলেন, ‘‘কন্টেনমেন্ট এলাকাগুলিতে কিছু করতে পারব না এখন। পুরো লকডাউন থাকবে। অসুবিধা হবে অনেকের, কিছু করার নেই, ক্ষমা চেয়ে নেব। অনেক সহযোগিতা করেছেন সকলে। আর একটু সহযোগিতা করুন।তবে কলকাতায় ট্যাক্সির ক্ষেত্রে আরও কিছু ছাড় দেওয়ার কথা বলেছেন তিনি।

গত সপ্তাহে অত্যাবশ্যক নয় এমন দোকান খোলার ব্যাপারে কেন্দ্র যে নির্দেশিকা দিয়েছিল, তা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়। রাজ্যের মতে, লকডাউন চলার মধ্যে সব দোকান খুলে দিলে করোনা-সংক্রমণ রোখার আসল উদ্দেশ্য ধাক্কা খাবে। এ ব্যাপারে কেন্দ্রের কাছ থেকে ব্যাখ্যা চাইলেও তা এখনও আসেনি বলে জানান মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, ‘‘দোকান খোলা নিয়ে কেন্দ্রের থেকে ব্যাখ্যা এখনও পাইনি, তার জন্য অপেক্ষায় আছি। তাই পরিকল্পনা করতে অসুবিধা হচ্ছে।

দোকানপাট খোলা নিয়ে আজই নতুন নির্দেশিকা দিতে পারে নবান্ন
বিভিন্ন জোন ভাগ করে রাজ্যে দোকানপাট খোলার ব্যপারে রূপরেখা তৈরি করেছে রাজ্য। বুধবার বিকেলেই ঘোষণা করা হতে পারে সেই নির্দেশিকা,  এমনটাই ইঙ্গিত নবান্ন সূত্রে। 

গত শুক্রবার মাঝরাতে কেন্দ্রীয় সরকার দোকানপাট খোলার ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে। কিন্তু সেই নির্দেশিকার অস্পষ্টতা নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন নবান্নে জানিয়েছিলেন, ক্যাবিনেট সচিবের কাছ থেকে এই নির্দেশিকা সম্পর্কে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। তা পাওয়ার পরই রাজ্য সিদ্ধান্ত নেবে। কারণ মুখ্যমন্ত্রীর যুক্তি, দোকান খুললে মানুষ রাস্তায় নামবেন। এক দিকে যেখানে কেন্দ্র লকডাউন কার্যকর করার বিষয়ে আরও কড়া হতে বলছে সেখানে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া মানেই সামাজিক দূরত্ব বিধি বিঘ্নিত হওয়া।

বিভিন্ন জোন ভাগ করে রাজ্যে দোকানপাট খোলার ব্যপারে রূপরেখা তৈরি করেছে রাজ্য। বুধবার বিকেলেই ঘোষণা করা হতে পারে সেই নির্দেশিকা,  এমনটাই ইঙ্গিত নবান্ন সূত্রে। 

গত শুক্রবার মাঝরাতে কেন্দ্রীয় সরকার দোকানপাট খোলার ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে। কিন্তু সেই নির্দেশিকার অস্পষ্টতা নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন নবান্নে জানিয়েছিলেন, ক্যাবিনেট সচিবের কাছ থেকে এই নির্দেশিকা সম্পর্কে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। তা পাওয়ার পরই রাজ্য সিদ্ধান্ত নেবে। কারণ মুখ্যমন্ত্রীর যুক্তি, দোকান খুললে মানুষ রাস্তায় নামবেন। এক দিকে যেখানে কেন্দ্র লকডাউন কার্যকর করার বিষয়ে আরও কড়া হতে বলছে সেখানে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া মানেই সামাজিক দূরত্ব বিধি বিঘ্নিত হওয়া।

বিভিন্ন জোন ভাগ করে রাজ্যে দোকানপাট খোলার ব্যপারে রূপরেখা তৈরি করেছে রাজ্য। বুধবার বিকেলেই ঘোষণা করা হতে পারে সেই নির্দেশিকা,  এমনটাই ইঙ্গিত নবান্ন সূত্রে। 

গত শুক্রবার মাঝরাতে কেন্দ্রীয় সরকার দোকানপাট খোলার ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে। কিন্তু সেই নির্দেশিকার অস্পষ্টতা নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন নবান্নে জানিয়েছিলেন, ক্যাবিনেট সচিবের কাছ থেকে এই নির্দেশিকা সম্পর্কে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। তা পাওয়ার পরই রাজ্য সিদ্ধান্ত নেবে। কারণ মুখ্যমন্ত্রীর যুক্তি, দোকান খুললে মানুষ রাস্তায় নামবেন। এক দিকে যেখানে কেন্দ্র লকডাউন কার্যকর করার বিষয়ে আরও কড়া হতে বলছে সেখানে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া মানেই সামাজিক দূরত্ব বিধি বিঘ্নিত হওয়া।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের ব্যখ্যা পাওয়া যাবে না ধরে নিয়েই, বুধবার বৈঠক করবেন সোমবার গঠিত নতুন মন্ত্রীগোষ্ঠী। সেই বৈঠকেই রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর রেড জোন। তার বাইরে ১১ টি জেলা অরেঞ্জ জোন। ৮ টি জেলা এখনও গ্রিন জোন। সূত্রের খবর, এই সংক্রমণের নিরিখেই শিথিল করা হবে দোকান খোলার নিয়ম বিধি।

নবান্নের এক কর্তা কর্নাটক-সহ আরও কয়েকটি রাজ্যের উদাহরণ দিয়ে বলেন, সেখানে গ্রিন জোনে গণপরিবহণ ছাড়া বাকি ব্যবসায়িক কাজ কর্মের ক্ষেত্রে বিধি শিথিল করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই। তেমনি অরেঞ্জ জোনের জেলার মধ্যেও যে এলাকাতে সংক্রমণের ঘটনা ঘটেনি সেই সব জায়গায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা হতে পারে। তবে রেড জোনে অত্যবশ্যকীয় পন্য এবং ওযুধের বাইরে অন্য কোনও ক্ষেত্রে এখনই ছাড় দেওয়ার পরিকল্পনা নেই বলেই জানা যাচ্ছে নবান্ন সূত্রে।


তবে একটি বিষয় অনেকটাই স্পষ্ট, দোকানপাট, ছোট শিল্পের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, পরিবহণের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত দু’হাজার ৪০০-র বেশি ছোট শিল্প চালু করার ব্যপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। অন্যন্য আবেদনও খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্দেশিকা জোন ভাগে আলাদা আলাদা হবে বলেই ইঙ্গিত নবান্ন সূত্রে।


গ্রিন জোনে কতটা ছাড়, হিসেব কষা শুরু রাজ্যের


করোনা সংক্রমণের তীব্রতার নিরিখে গোটা রাজ্যকে তিন ভাগে ভাগ করে অর্থনীতির থেমে থাকা চাকা গড়ানোর পরিকল্পনা তৈরির কাজ শুরু করে দিল রাজ্য সরকার। রেড, অরেঞ্জ এবং গ্রিন— এই তিন জ়োনে রাজ্যকে ভাগ করার কথা সোমবারেই জানিয়েছিল নবান্ন। রেড জ়োনে জনতার গতিবিধির উপরে নিয়ন্ত্রণ বজায় থাকবে। কিছু ছাড় মিলবে অরেঞ্জ জ়োনভুক্ত এলাকাগুলিতে। আর গ্রিন জ়োনে মোটের উপরে স্বাভাবিক কাজকর্মের অনুমতি দেওয়া হবে। তবে কড়া নজরদারি থাকবে সব জ়োনের উপরেই। রাজ্য প্রশাসনের শীর্ষ মহল জানিয়েছে, গ্রিন বা অরেঞ্জ জ়োনে নতুন করে কোনও করোনা রোগীর খোঁজ মিললেই সেই এলাকায় চূড়ান্ত নিয়ন্ত্রণ করা হবে। আবার অরেঞ্জ জ়োন থেকে ২৮ দিন আক্রান্তের কোনও তথ্য পাওয়া না-গেলে সেই এলাকা গ্রিন জ়োনে ঢুকে পড়বে। এই ব্যবস্থা চলবে ২১ মে পর্যন্ত।

সংক্রমণহীন এলাকায় কোন ধরনের অর্থনৈতিক কাজকর্ম শুরু করা যাবে, সেই ব্যাপারে চলতি মাসের মাঝামাঝি নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শপিং মল বাদে নথিভুক্ত একক দোকান খুলে দেওয়ার কথা বলেছে তারা। কিন্তু দোকান খুলে দিলে লকডাউন শিথিল হতে বাধ্য। সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এ নিয়ে স্পষ্ট নির্দেশিকা চেয়েছে রাজ্য। মুখ্যসচিব বলেন, ‘‘আমি নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। আরও সাতটি রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেছি। কেউই এখনও দোকান খুলে দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট নির্দেশ দিলে দোকান খোলা হবে। আমরাও চাই, রাজ্যের দোকানপাট খুলে যাক। কিন্তু সে-ক্ষেত্রে লকডাউন বলবৎ করা মুশকিল হয়ে দাঁড়াবে।’’

কেন্দ্রের ব্যাখ্যা এলে গ্রিন জ়োনের আওতায় থাকা রাজ্যের আটটি জেলায় নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল হতে পারে বলে নবান্ন সূত্রের খবর। বহু মানুষের জমায়েত হন, এমন পরিষেবা বাদ দিয়ে বাকি প্রায় সব কাজের অনুমতি দেওয়া হতে পারে। পাশাপাশি, অত্যাবশ্যক নয়, এমন পণ্যের হোম ডেলিভারি চালু করার নির্দেশিকাও বেরিয়েছে।

কী ধরনের কাজের অনুমতি মিলবে গ্রিন জ়োনে? কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, পারস্পরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ও সব এলাকায় চাষের কাজ করা যাবে। কৃষি বাজারগুলিও চলবে। কৃষিকাজের সঙ্গে যুক্ত যন্ত্রাংশ বিক্রি বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার উপরে বিধিনিষেধ থাকবে না। কফি বা রবার চাষও করা যাবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। পশুখাদ্য তৈরি এবং সরবরাহ চলতে পারে।

একশো দিনের কাজেও ছাড় দেওয়া হয়েছে। রাজ্যের সিদ্ধান্ত, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় থাকা শ্রমিকদের ৫০ শতাংশ করে পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। সড়ক, সেচ, জনস্বাস্থ্য কারিগরির কাজ করা চলবে। চটকল ও চা-বাগান চালানো যাবে কর্মী-সংখ্যা নিয়ন্ত্রণ করে। বিবেচনাসাপেক্ষে শিল্প সংস্থাগুলিও কাজ শুরু করতে পারে।


নবান্ন সূত্র জানাচ্ছে, গ্রিন জ়োনের সঙ্গে অরেঞ্জ জ়োনের ছাড়ে কিছুটা ফারাক থাকবে। অরেঞ্জ জ়োনের ১১টি জেলায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। রেড জ়োনে অবশ্য লকডাউন বিধি কঠোর ভাবেই মেনে চলা হবে।

সোমবার থেকে গ্রিন জোনে জেলার মধ্যে ২০ যাত্রী নিয়ে চলবে বাস: মুখ্যমন্ত্রী

লকডাউন জারি রেখেও গ্রিন জোন এলাকায় আরও কিছু ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলার মধ্যে (এক জেলা থেকে অন্য জেলা নয়) ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে। সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ছাড়া গ্রিন জোনে কিছু দোকানপাট খোলাতেও ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রিন জোন এলাকায় স্বতন্ত্র ভাবে যে দোকানগুলি আছে, সেগুলি খোলা যাবে। তার মধ্যে রয়েছে লন্ড্রি, মোবাইল রিচার্জের দোকান, ইলেকট্রিকের দোকান, চায়ের দোকান, পান-বিড়ির দোকান খোলা যাবে। তবে কোনও দোকানেই ভিড় করা যাবে না এবং মার্কেট কমপ্লেক্সের মধ্যে কোনও দোকান খোলা যাবে না। এখনই হকার্স কর্নার, হকার্স মার্কেট বা ফুটপাতের দোকানগুলি চালু করার কোনও প্রশ্নই নেই। কেন্দ্র সেলুন খোলার অনুমতি দেয়নি। তাই সেলুন বা বিউটি পার্লার খোলা যাবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার টিকিয়াপাড়ায় লকডাউনের নিয়ম মানতে বলায় পুলিশকে আক্রমণ করেন এলাকাবাসী। কিন্তু সেই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কোনও ঘটনা ঘটলে তার মধ্যে ধর্ম খুঁজতে যাওয়া উচিত নয়। অপরাধ অপরাধই। পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।’’ বিজেপির উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা রাজনীতি করার সময় নয়। মানুষকে এই সময় উস্কানি দেবেন না। বরং মানুষের পাশে থাকুন।’’


লকডাউনের  জেরে নানা সমস্যার মুখে পড়েছেন রাজ্যবাসী। সেই বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনার অনেক কষ্ট করেছেন। আরও কিছু দিন কষ্ট করুন। এই ভাইরাসকে সবাই মিলেই প্রতিরোধ করতে হবে।’’
যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়:

• হাসপাতালে মারা যাওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না, চার ঘণ্টা অপেক্ষা করতে হয়

• হাসপাতালে ডেডবডি পড়ে আছে বলে একটা ভিডিয়ো ছড়ানো হয়েছে

• সোশ্যাল মিডিয়ায় যাঁরা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এ সবে কান দেবেন না

• আর মারা গেলেই সোশ্যাল নেটওয়ার্কিং করছে

• ওরা শুধু খুজে বেড়াচ্ছে, কোথায় কে মারা যাচ্ছে

• যদি কেউ খাবার না পান, আমরা ব্যবস্থা করব

• যদি বিজেপির বন্ধুরা মনে করেন, কারও কোনও উপসর্গ আছে, আমাকে জানাবেন, আমি ভর্তির ব্যবস্থা করবে

• একটু দায়িত্বশীলতার পরিচয় দিন

• দিল্লিতে কত লোক মারা গিয়েছে এনপিআর, সিএএ নিয়ে আন্দোলন করতে গিয়ে?

• ক্রাইম ইজ ক্রাইম, ক্রিমিনাল অফেন্স

• কোনও ঘটনা ঘটলে তার মধ্যে ধর্ম খুঁজতে যাওয়া উচিত নয়

• টিকিয়াপাড়ায় একটি ঘটনা ঘটেছে, পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে

• নতুন পরিস্থিতিতে সবাইকেই অনেক কিছু শিখতে হচ্ছে

• পুলিশ সারাক্ষণ কাজ করছে, একটু ভুল হতেই পারে

• খবর পাওয়ার পরেই আমি পুলিশকে খবর পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ওই সাংবাদিককে বাঙুর হাসপাতালে ভর্তি করেছে

• একজন সাংবাদিক মারা গিয়েছে, যদি তাঁর পরিবার চায়, তাহলে তাঁর পরিবারকেও ১০ লক্ষ টাকা দেওয়া হবে

• তাঁদের বিমার টাকার চেক দেওয়া হয়েছে

• আমাদের দু’জন চিকিৎসক মারা গিয়েছে, খুবই দুঃখের

• ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকার ৬ মাসের পরিকল্পনা করেছি আমরা

• নির্বাচনের ঘণ্টা যখন বাজবে, মানুষই আপনাদের উত্তর দেবে 

• কোভিড রোগীদের পাশে থাকুন, পুলিশের পাশে থাকুন, সর্বোপরি মানুষের পাশে থাকুন

• সবাইকে বলব, সবাই নামুন, রাস্তায় ঝাঁট দিন, রাস্তাঘাট পরিষ্কার রাখুন

• তুমি টিকিয়াপাড়া নিয়ে সারা দেশে কুৎসা করে বেড়াচ্ছ

• একটা ঘটনা ঘটেছে, সেটা পুলিশ দেখবে

• আমরা যে কাজটা চ্যালেঞ্জ নিয়ে করছি

• দয়া করে বাংলাকে ধ্বংস করবেন না

• মনে রাখবেন, আমরা কিন্তু ১ তারিখে মাইনে যেখান থেকেই হোক দেওয়ার চেষ্টা করছি

• অনেক সরকার মাইনে দিতে পারব না, কেন্দ্রীয় সরকারও বলেছে ডিএ দিতে পারবে না

• মানুষকে দয়া করে ক্ষেপিয়ে তুলবেন না, বিভ্রান্ত হয়, এমন কাজ করবেন না

• সেগুলো ডিসপোজ করার জন্য আদালতের অনুমতি নিতে হয়

• বাঙুরে অনেক আনআইডেন্টিফায়েড বডি রয়েছে, সব হাসপাতালেই থাকে

• সেটা বাঙুর হাসপাতাল দেখবে, তুমি কি কাঁধে করে নিয়ে যাবে?

• বাঙুরে ডেড বডি কেন নিয়ে যাওয়া হল, প্রশ্ন তোলা হচ্ছে

• ওদের এ, বি, সি, ডি জোন

• কাজ তো কিছুই জানেন না

• কিন্তু অন্য় রাজ্য তাহলে আমাদের  দিকে আঙুল তুলবে কেন?

• আমরা বলেছি, আমরা সবার পাশে আছি

• গুজরাতে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে আমরা সরকার চালাই না, আমরা তো কোনও রাজ্যের বিরুদ্ধে বলিনি

• কিছু কিছু মানুষ রাজ্যকে বদনাম করার চেষ্টা করছেন

• কী করে ভাবলেন যে সব কোভিড হাসপাতাল খোলা হয়েছে, সেখানে সব চিকিৎসক, সব নার্স এই অল্প দিনেই সব জেনে যাবেন

• কিন্তু আমি বলব, আপনারা রুটিন কেস নিয়ে রাজনীতি করবেন না

• কেউ কেউ রাজনীতি করছে, শুধু খুঁত খুঁজে বেড়াচ্ছে

• আমরা দিন রাত কঠোর পরিশ্রম করছি

• মৃদু সংক্রমণের ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব

• কিন্তু এঁরা সবাই তো আমাদেরই লোকজন, এটা একটা রোগ, কোনও অচ্ছুত রোগ নয়। এটা একটা ভাইরাস

• নার্সরা বাড়িতে গেলে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না, চিকিৎসকদেরও বলা হচ্ছে করোনার চিকিৎসা করে এসেছেন

• এই সময় মানুষের পাশে থেকে সাহায্য করা দরকার

• বিজেপি অনেক কিছু নিয়েই রাজনীতি করছে, এটা রাজনীতি করার সময় নয়

• ছিল একটা ল্যাব, এখন ১৪টা ল্যাব

• আমাদের ল্যাব কম, কর্মী সংখ্যা কম

• মৃতু সংক্রমণ হলে বাড়িতে রাখা হবে

• কলকাতায় এখনও কোভিড-১৯ এর জন্য ৭৯০ বেড রয়েছে

• সাধারণ মানুষকে বলব, আপনারা অনেক সাহায্য করেছেন, আর একটু সহযোগিতা করুন

• কেন্দ্র অনুমতি দেয়নি, তাই  এখনই সেলুন, বিউটি পার্লার খোলা যাবে না

• কোন এলাকায় কোন দোকান খোলা যাবে, কোনগুলি নয়, সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে

• তবে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না

• সোমবার থেকে গ্রিন জোনে আন্তঃজেলা বাস চালু হচ্ছে 

• গ্রিন জোনে আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, নির্মাণ শিল্প আমরা চালু করার অনুমতি দিচ্ছি

• গ্রিন জোনে কারখানা খোলা যাবে

• হকার্স মার্কেট, হকার্স কর্নার খুলবে না, ফুটপাতে দোকানও খোলা যাবে না

• পানের দোকান থেকে পান-সিগারেট কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাবেন

• চায়ের দোকানে বসে আড্ডা মারা যাবে না

• স্টেশনারি ও বইয়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল রিচার্জ, লন্ড্রি, চা ও পানের দোকান

• যেখানে একটাই দোকান, সেগুলি সোমবার থেকে খোলা যাবে

• পাশাপাশি বসে, পাশাপাশি দাঁড়িয়ে যেন আমরা কিছু না করি

• লকডাউন মেনে, সুরক্ষার নিয়ম মেনে আপনারা শুরু করুন

• চিকিৎসকের কাছে আবেদন, নিজেরা সাবধানতা নিয়ে চেম্বার খোলার চেষ্টা করুন

• ৫১টা বেসরকারি হাসপাতাল আমরা সরকারি ভাবে নিয়েছি

• বেসরকারি হাসপাতালগুলি যেন চালু থাকে, তারা যেন কোনও রোগীকে ফেরত না দেয়

• রাজস্থানের কোটা থেকে প্রায় ২৫০০ পড়ুয়াকে রাজ্যে ফেরানো হচ্ছে

• সারা দেশে লকডাউন ঘোষণার আগেই আমরা লকডাউন করেছিলাম

• আপনারা অনেক কষ্ট করেছেন, আরও কিছু দিন কষ্ট করতে হবে



টানা লকডাউন চললে করোনার চেয়ে অনাহারে বেশি মৃত্যু হবে, মত নারায়ণমূর্তির

করোনাভাইরাসের মোকাবিলা, নাকি অর্থনীতির চাকা সচল করা? করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে লকডাউন চালিয়ে যেতে হবে। কিন্তু অর্থনীতিতে গতি আনতে গেলে লকডাউন তুলে নেওয়া উচিত। এই সঙ্ঘাতে দ্বিতীয় পথেই এগনো উচিত বলে মনে করেন এন আর নারায়ণমূর্তি। শুধু তাই নয়, ইনফোসিস কর্তার মতে, লকডাউন তুলে না নিলে ‘করোনায় যত মানুষের মৃত্যু হবে, অনাহারে মারা যাবেন তার চেয়ে বেশি মানুষ’। বুধবার শিল্পপতিদের সঙ্গে এক ভিডিয়ো আলাপচারিতাই এমনই বার্তা দিয়েছেন নারায়ণমূর্তি।

একই সঙ্গে তিনি মনে করেন, অন্তত আগামী এক থেকে দেড় বছর করোনাভাইরাসের সঙ্গেই সমান্তরাল ভাবে জীবনযাত্রা চালিয়ে যাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে ভারতবাসীকে। তিনি বলেন, ‘‘ভারতে কোভিড-১৯ টেস্টের হার এখনও অনেক কম। তবে সারা বিশ্বেই এর টিকা বা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চলছে। আমাদের মেনে নিতে হবে, করোনাভাইরাস আমাদের স্বাভাবিক জীবনযাত্রার অঙ্গ।

কিন্তু দীর্ঘদিন ধরে লকডাউন চালিয়ে গেলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নারায়ণমূর্তি। তিনি বলেন, ‘‘আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হল, এই পরিস্থিতি (লকডাউন) আমরা দীর্ঘ দিন ধরে চালিয়ে যেতে পারব না। কারণ একটা সময় আসবে, যখন করোনায় মৃতের সংখ্যাকে ছাপিয়ে যাবে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু।

ভারত করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে উন্নত দেশগুলির চেয়ে অনেক এগিয়ে। ভারতে মোট আক্রান্তের ০.২৫ থেকে ০.৫ শতাংশ মৃত্যুর হার বহু উন্নত দেশের তুলনায় অনেক কম। তবে টেস্টিংয়ের হার বাড়ানো উচিত বলেই মনে করেন ইনফোসিস কর্তা। তাঁর মতে, ভারতে এখনও টেস্টিংয়ের হার অত্যন্ত কম। সারা বিশ্বে যখন ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চলছে, তখনও এটা স্পষ্ট নয় যে ভারতীয়রা এই ভাইরাসের বিরুদ্ধে জিনগত ভাবেই লড়াইয়ের ক্ষমতা তৈরি করে ফেলেছে কি না। তাই এটা ধরেই নিতে হবে যে করোনাভাইরাস ভারতে স্বাভাবিক। জীবনযাত্রার অঙ্গ।” একই সঙ্গে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন, অভিনব পন্থা উদ্ভাবন করে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে।

তবে ভারতে করোনার যুদ্ধে অনেকগুলি সদর্থক দিকও খুঁজে পেয়েছেন তথ্যপ্রযুক্তি কর্তা। তাঁর মতে, ভারত অনেক আগে থেকেই এই ভাইরাসের বিপদ আন্দাজ করে আগেভাগে লকডাউন ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নিজে সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। মতাদর্শগত পার্থক্য থাকলেও রাজনীতি ভুলে রাজ্য সরকারগুলিও কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আবার দিন আনা দিন খাওয়া শ্রমিক-মজুর শ্রেণির হাতে টাকা ও খাদ্য তুলে দেওয়ার ব্যবস্থা করাও অবশ্যই দেশবাসীর পক্ষে সুবিধা হয়েছে। তবে শুধু এই শ্রেণি নয়, স্টার্ট আপ বা ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পক্ষেত্রের জন্যও আরও বেশি সাহায্য বা প্যাকেজ দেওয়া উচিত বলে মনে করেন নারায়ণমূর্তি।



স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের।

ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের Whatsapp -নম্বর  9775123154 তে পাঠিয়ে দিন।

কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না।

আপনার নাম এবং ঠিকানা  অবশ্যই দেবেন।

আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages